
জনগণের হাতে প্রত্যাখ্যাত হয়ে নতুন করে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ নেত্রীকে ফিরিয়ে আনা যাবে না বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।
আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফয়সল আমীন বলেন, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। একই সঙ্গে দেশের সাধারণ মানুষও এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত।
তিনি নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার আহ্বান জানিয়ে বলেন, কোথাও সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।
সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো. আবু নাঈম, ঠাকুরগাঁও প্রতিনিধি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।