
ইরানে নতুন করে যৌথ সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে তদবির করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান। একই প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রে তৎপরতা চালিয়েছেন ইসরায়েলের সাবেক মন্ত্রী ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী রন ডারমার।
বার্তা সংস্থা রয়টার্স বুধবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফসহ ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গফম্যান। সেখানে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন গোয়েন্দা তথ্য তুলে ধরেন তিনি।ইসরায়েলের আশঙ্কা, বছরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেয়া হতে পারে। তাই নতুন করে হামলার বিষয়ে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছে নেতানিয়াহু সরকার।
তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপকে যথেষ্ট কার্যকর মনে করছেন ট্রাম্প। বড় ধরনের সামরিক অভিযান প্রয়োজন বলে তিনি মনে করেন না।এদিকে উপসাগরীয় দেশগুলোর নেতারাও নতুন হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, হামলা হলে পাল্টা আঘাতে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।