
বাংলাদেশে ফ্যাসিবাদকে আর মাঠে দাঁড়াতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ জন্য দল প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো বা মানুষ হত্যা করা নয়। জনগণই হবে ফ্যাসিবাদ প্রতিহত করার সবচেয়ে বড় শক্তি। নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনের মধ্য দিয়ে এ প্রতিরোধ গড়ে তুলতে চায় জামায়াত।
তিনি বলেন, আবু সাঈদসহ শিশু ও সহস্রাধিক মানুষ হত্যার ঘটনা, লাশ পুড়িয়ে ফেলা এবং হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনা দেশের মানুষ ভুলে যায়নি। এসব ঘটনায় হাজার হাজার মানুষ আহত হয়েছেন। অনেকের শরীরে এখনো স্প্লিন্টার রয়েছে।
জামায়াতের এই নেতা বলেন, জনগণকে সঙ্গে নিয়েই তাদের আন্দোলন চলবে। সহিংসতার সুযোগ তৈরি করে ফ্যাসিবাদের ফিরে আসার পথ খুলে দিতে চান না তারা। তিনি আশা প্রকাশ করেন, নিয়মতান্ত্রিক আন্দোলনে জনগণ পাশে থাকবে এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠার স্বপ্ন ব্যর্থ হবে।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।