
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বাংলাদেশে বর্তমানে যা ঘটছে তা একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। একইসঙ্গে ঢাকার সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে নয়াদিল্লি।
শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে জানতে চান সাংবাদিকরা।
এর আগে বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার জন্য সীমান্তের ওপারে থাকা শক্তির ইশারার কথা উল্লেখ করে বক্তব্য দেন। ওই বক্তব্যে ভারতকে ইঙ্গিত করে অভিযোগ তোলেন তিনি।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন। বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক। গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক গড়ে তোলাই ভারতের লক্ষ্য।
তিনি আরও বলেন। দুই দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে এই সম্পর্ক প্রতিষ্ঠিত।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।