
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। নগদ অর্থের পাশাপাশি মিলেছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে এসব অর্থ গণনার কাজ চলছে।
সকাল ৭টার দিকে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়।
দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর এবার দানবাক্সগুলো খোলা হলো। এর আগে গত ২৭ জুন সর্বশেষ দানবাক্স খুলে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল।
মসজিদের দ্বিতীয় তলায় চলছে টাকা গণনার কার্যক্রম। এতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক ব্যক্তি অংশ নিয়েছেন।
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, দানের অর্থ দিয়ে একটি বহুতল মসজিদ ও ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, পাগলা মসজিদের দানবাক্সে দেশ-বিদেশের অসংখ্য মানুষ অর্থ, স্বর্ণালংকার ও বিভিন্ন বৈদেশিক মুদ্রা দান করেন। মসজিদটির দান নিয়ে দেশজুড়ে ব্যাপক আগ্রহ রয়েছে।
তাহসান/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।