
আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধনের বিষয়েও সরকার ও বিরোধীদল ঐক্যবদ্ধ রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। শনিবার (২১ নভেম্বর) রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন। কয়েকটি থানা পুড়িয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগ আবারও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। তবে তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না। সরকার মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এর অর্থ সরকার দুর্বল নয় বলেও মন্তব্য করেন তিনি।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন। পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। আওয়ামী লীগের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। বাংলাদেশকে বিদেশি শক্তির তাবেদার রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টাও সফল হতে দেয়া হবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে তিনি বলেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারাদেশে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নেয়ার সুযোগ না থাকলেও স্থানীয় বিএনপি রেজুলেশনের মাধ্যমে প্রার্থীকে সমর্থন দিতে পারবে বলে জানান প্রতিমন্ত্রী।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।