সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

৯টি সরকারি হাসপাতালসহ ৮০টি কেন্দ্রে মিলবে মেনিনজাইটিস টিকা

৯টি সরকারি হাসপাতালসহ ৮০টি কেন্দ্রে মিলবে মেনিনজাইটিস টিকা
৯টি সরকারি হাসপাতালসহ ৮০টি কেন্দ্রে মিলবে মেনিনজাইটিস টিকা
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ২৭, ২০২৫ ০১:৪৫ অপরাহ্ন

দেশের ৯টি সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের ৮০টি কেন্দ্রে মেনিনজাইটিস টিকা পাওয়া যাবে, যেখানে প্রতিষেধ নেয়ার পর মিলবে টিকা সনদ।

রোববার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার আদেশে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারী কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, সচিবালয় ক্লিনিক এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মেনিনজাইটিসের টিকা পাওয়া যাবে।

ঢাকার বাইরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, বগুড়ায় ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, দিনাজপুরে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে এই টিকা পাওয়া যাবে।

এছাড়া দেশের সব সিভিল সার্জন কার্যালয় এবং জেলা হাসপাতালে মেনিনজাইটিস টিকা পাওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার রোববারের অফিস আদেশে বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি সেসব যাত্রী ওমরাহ ভিসায় সৌদি আরব যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে ওমরাহ অথবা যিয়ারাহ করবেন; তাদের বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা নিতে হবে। যাত্রার তারিখ থেকে কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিস টিকা নিতে হবে। তবে ১ বছরের কম বয়সী শিশুদের ওই টিকা নেয়ার প্রয়োজন নেই।

সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা বলছে, ওমরাহ ও ভিজিট ভিসায় গমনকারী যাত্রীরা নিজের টাকায় টিকা সংগ্রহ করবেন। এরপর নির্ধারিত সরকারি প্রতিষ্ঠান থেকে টিকা নেবেন। প্রতিষ্ঠানগুলো যাত্রীদের টিকা সনদ দেবেন। এছাড়া সনদগুলো ডিজিটাল পদ্ধতিতে এমআইএসএর ভ্যাক্স ইপিআই সিস্টেমে আপলোড করবেন।

ওমরাহ ও ভ্রমণ ভিসায় সৌদি আরবগামী যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মেনিনজাইটিস মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশের টিস্যুর প্রদাহজনিত সমস্যা। মেনিনজাইটিস যেকোনো বয়সী মানুষেরই হতে পারে। সাধারণত সংক্রমণের কারণে মেনিনজাইটিস হয়ে থাকে। রোগটি মারাত্মক আকার ধারণ করতে পারে এবং তৎক্ষণাৎ চিকিৎসার প্রয়োজন ওতে পারে।

এই রোগের লক্ষণ জ্বর, মাথাব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, আলো ও শব্দ অসহনশীলতা, খিঁচুনি ও মুখ দিয়ে শ্লেষ্মা বের হওয়া, অসংলগ্নতা, বমি বা বমিভাব। শিশুদের ক্ষেত্রে লক্ষণগুলো হলো, জ্বর, খিটখিটে মেজাজ, খেতে অনীহা, অতিরিক্ত ক্লান্তি এবং ত্বকে লাল দানা।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।