
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় পেট্রোলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহাসড়কে চলাচলকারী যানবাহনে অগ্নিসংযোগ ও টায়ার জ্বালিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাহিদ সরকার ওরফে রাতুল (৩৩) এবং মো. আপন (১৮)। পুলিশের দাবি, নাহিদ গাজীপুর মহানগরের ১৫ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। এ সময় তাঁদের এক সহযোগী মাহিম পালিয়ে যান।
বাসন থানা পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে ভোগড়া বাইপাসের আসকর আলী পাম্পসংলগ্ন সার্ভিস লেনে চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে পানির বোতলে রাখা প্রায় এক লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। জব্দ করা হয়েছে প্রাইভেটকার ও পেট্রোল। পলাতক সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।