
জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় মাদরাসাছাত্র সাদেকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১২ নম্বর বিচারক রিপন হোসেন এ নির্দেশ দেন। এর আগে বুধবার রাতে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরে তাকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন।
পুলিশের আবেদনে বলা হয়। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলন প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা দেয়ার অভিযোগ রয়েছে নাহিদের বিরুদ্ধে। আন্দোলনকারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটনে কর্মীবাহিনী নিয়োজিত করার অভিযোগও আনা হয়েছে।
তদন্ত কর্মকর্তা জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ মামলার ঘটনা এবং পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে তার রিমান্ড চাওয়া হতে পারে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।