
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ একটি বস্তু পাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কার্যালয়ের হেল্প ডেস্কের সামনে লাল প্যাকেটে মোড়ানো বস্তুটি দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল ফিতা দিয়ে এলাকাটি ঘিরে রেখেছে। একইসঙ্গে বিষয়টি পরীক্ষা করে দেখতে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের খবর দেয়া হয়েছে।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত দলটি ঘটনাস্থলে পৌঁছায়নি। বস্তুটি আসলেই কোনো বোমা কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা করার পর বিষয়টি পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে। কে বা কারা বস্তুটি সেখানে রেখে গেছে সে বিষয়েও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
সুরুজ আলী/পঞ্চগড়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।