
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। ভূমিকম্পের প্রভাবে আটটি বুলেট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে প্রায় ৫ হাজার ৬০০ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সময় বুধবার (১৮ নভেম্বর) রাত ২টা ২২ মিনিটে কুমামোতো প্রিফেকচারে এ ভূমিকম্প আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, আমাকুসা-আশিকিতা এলাকায় ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
কম্পন কিউশু ছাড়াও শিকোকু ও হনশু দ্বীপের কয়েকটি এলাকায় অনুভূত হয়। এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে একই মাত্রার বা আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কায় আগামী এক সপ্তাহ বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।
এদিকে, ভূমিকম্পের পর হাকাতা ও কাগোশিমা-চুও স্টেশনের মধ্যে অন্তত আটটি বুলেট ট্রেন চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছে জাপান রেলওয়েজ কিউশু। স্থানীয় প্রশাসন মিনামাতা ও কুমা এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।