
ঢাকার ব্যয়বহুল জীবনযাত্রা সামলাতে হিমশিম খাচ্ছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রঞ্জিতা। গ্যাস ও বিদ্যুতের বাড়তি খরচসহ নানা ভোগান্তির কারণে ছেলেকে নিয়ে স্থায়ীভাবে বগুড়ায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এ অভিনেত্রী। তিনি জানান, নিয়মিত গ্যাস না পেলেও প্রতি মাসে বিল দিতে হচ্ছে। অন্যদিকে, বিদ্যুতের চুলা ব্যবহার করলেও বাড়তি খরচের চাপ সামলাতে হচ্ছে। অথচ আয়-রোজগার বাড়েনি।
রঞ্জিতা বলেন, তার বক্তব্যকে যেন রাজনৈতিক কোনো প্রসঙ্গে টেনে নেয়া না হয়। তিনি রাজনীতি নয়, নিজের জীবনযাপনের কষ্টের কথাই তুলে ধরেছেন।ঢাকা ছাড়ার সিদ্ধান্তের কারণ জানিয়ে অভিনেত্রী লেখেন, ছেলের বাবা তার খোঁজখবর নেন না। তাই মা-ছেলে বগুড়ায় স্থায়ীভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নায়করাজ রাজ্জাকের হাত ধরে ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রঞ্জিতার। বাপ্পারাজের বিপরীতে অভিনয় করা এই অভিনেত্রী প্রায় ২৯টি সিনেমায় কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন এক ডজনেরও বেশি সিনেমা।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।