
বড় ধাক্কা খেল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় প্রায় তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে ইংলিশ তারকা স্ট্রাইকার হ্যারি কেইনকে। এতে গুরুত্বপূর্ণ সময়ে দলের আক্রমণভাগ নিয়ে নতুন করে ভাবতে হবে কোচ ভিনসেন্ট কোম্পানিকে।
স্কাই স্পোর্ট জার্মানির প্রতিবেদনে বলা হয়েছে, বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবার্ল কেইনের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন। তার টিবিওফিবুলার লিগামেন্ট ছিঁড়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
কোলনের বিপক্ষে বায়ার্নের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে এই চোট পান কেইন। ম্যাচের ১৫ মিনিটে প্রতিপক্ষের জোয়েল স্মিডের সঙ্গে সংঘর্ষে পড়ে যান তিনি। চোট নিয়েই খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন এই ইংলিশ ফরোয়ার্ড। ২০ মিনিটে তার পরিবর্তে মাঠে নামেন টম বিশফ।
এদিকে একই ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়া ফরাসি তারকা মাইকেল ওলিসেকেও নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানিও কেইনকে কয়েক মাসের জন্য না পাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন।
তাহসান/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।