
দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিগগিরই এ সংলাপ শুরু হতে পারে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর ও সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্য জোরদার করতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে মতবিনিময়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
তবে সংলাপে কোন কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
এদিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তাঁরা দেশে ফেরার পর সংলাপের কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ইতোমধ্যে বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সংলাপ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। আগামী সোমবার (২৩ নভেম্বর) এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এ উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তাহসান/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।