
নওগাঁর নিয়ামতপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা ৫ হাজার ৭১৪ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার খড়িবাড়ী ও আঘর বাজার এলাকার চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মর্জিনা খাতুন।জব্দ করা সারের মধ্যে মেসার্স শহিদুল ট্রেডার্স থেকে ২ হাজার ৫০০, সিমি এন্টারপ্রাইজ থেকে ২ হাজার, বুলবুল ট্রেডার্স থেকে ১ হাজার এবং আলামিন ট্রেডার্স থেকে ২১৪ বস্তা সার রয়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে এসব সার বস্তাপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দামে বিক্রি করতেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার রাতে গুদামগুলো সিলগালা করে সার জব্দ করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে কৃষকদের সুবিধার্থে জব্দ করা সার সরকার নির্ধারিত দামে বিক্রি শুরু হয়েছে।ইউএনও মর্জিনা খাতুন জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।