মাদক ও কিশোর গ্যাং থেকে তরুণদের দূরে রাখা এবং সুস্থ জীবন গড়ার বার্তা নিয়ে লক্ষ্মীপুরে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।
মঙ্গলবার (৬ অক্টোবর) লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। জেলা পুলিশের আয়োজনে ও জেলা কমিউনিটি পুলিশের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
টুর্নামেন্টে জেলার ছয় উপজেলার অনূর্ধ্ব-২০ বালক ও বালিকাদের ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কমিউনিটি পুলিশের শাহ মোহাম্মদ এমরান, জাকির হোসেন পাটোয়ারী, সাংবাদিক আনিছ কবির, মো. আজাদ, আমিনুল ইসলাম রাজু, মো. ইব্রাহিম, সাংবাদিক মাহমুদ ফারুকসহ পুলিশ কর্মকর্তা, খেলোয়াড় ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।