শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়ঢাকাসহ আট বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনাসরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপিজামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁনলংমার্চ করে লাভ নেই , পেট্রোল-গ্যাসের অপচয় হচ্ছে: আব্দুস সালামহাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৪ শিশুরকারাগারে বন্দিদের জন্য ভিডিও কল সুবিধা, কথা কথা বলতে পারবেন স্বজনদের সঙ্গেচট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে ১১ দলীয় জোটের লংমার্চপ্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সিফাতকে মুক্তির আহ্বান জামায়াত আমিরেরচাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমানভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমানবৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রি করবে যুক্তরাষ্ট্রপিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরবলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০কানাডায় দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আর্ট শিক্ষক গ্রেপ্তারগাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধারযুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় শুধু প্রতিরোধ গড়ে তোলা যথেষ্ট নয়: তেহরানের মেয়রচোট যেন পিছুই ছাড়ছে না, আবারও মাঠের বাইরে নেইমাররেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তিরবগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমাগারকে জরিমানাগান-নাচ-বিলাপ, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

শিশু সুরক্ষা মামলায় বদলে যেতে পারে ফেসবুক-ইনস্টাগ্রাম

শিশু সুরক্ষা মামলায় বদলে যেতে পারে ফেসবুক-ইনস্টাগ্রাম
শিশু সুরক্ষা মামলায় বদলে যেতে পারে ফেসবুক-ইনস্টাগ্রাম
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৭, ২০২৬ ০৭:৪০ অপরাহ্ন

শিশু ও তরুণদের মানসিক স্বাস্থ্য ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যের করা মামলা এবার জুরি ট্রায়ালের দিকে যাচ্ছে। সোমবার, ১৭ আগস্ট বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে বিচারক ইভন গনজালেস রজার্সের এজলাসে মামলাটির শুনানি শুরু হবে। এতে ফেডারেল ও অঙ্গরাজ্যের শিশু সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। বাদীপক্ষ মেটার কাছে এক ট্রিলিয়ন ডলারের বেশি জরিমানার পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারে বড় ধরনের পরিবর্তন দাবি করেছে।

অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, প্ল্যাটফর্ম দুটির অ্যালগরিদম ও ডিজাইন শিশু-কিশোরদের দীর্ঘ সময় ধরে অ্যাপে আটকে রাখা এবং আসক্তি তৈরির জন্য তৈরি করা হয়েছে। তারা লাইক গণনা বন্ধ, ইনফিনিট স্ক্রোল ও স্বয়ংক্রিয় ভিডিও প্লেব্যাক বন্ধ এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য অভিভাবক যাচাইকরণ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে।

মেটা অবশ্য অভিযোগগুলো অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, তরুণ ব্যবহারকারীদের নিরাপত্তায় তারা দীর্ঘদিন ধরে কাজ করছে এবং আদালতে নিজেদের অবস্থান তুলে ধরবে।

বিশেষজ্ঞদের মতে, মামলায় মেটা হেরে গেলে যুক্তরাষ্ট্রে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের ধরনে স্থায়ী বড় পরিবর্তন আসতে পারে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।