সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। ‘নাগরিক সমাজের’ উদ্যোগে আয়োজিত এ সভায় রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার পরিবারের সদস্য এবং দেশের বিশিষ্ট রাজনীতিবিদ। শিক্ষাবিদ। বুদ্ধিজীবী। সাংবাদিক ও পেশাজীবীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্মরণসভা উপলক্ষে খালেদা জিয়ার জীবন। রাজনৈতিক দর্শন। নেতৃত্ব। কর্মময় অভিজ্ঞতা এবং দেশ ও জাতির প্রতি অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।
এ জন্য রাজনীতিবিদ। সাংবাদিক। লেখক। গবেষক। শিক্ষাবিদ। অর্থনীতিবিদ ও পেশাজীবীদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে nagorikshoronshova@gmail.com ঠিকানায় লেখা পাঠানো যাবে।
উল্লেখ্য। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে বিএনপি সাত দিনের এবং রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হয়।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।