দ্যা মিরর নিউজ | ১৪ নভেম্বর ২০২৬
২০২৭ সালে ভ্রমণকারীদের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে শীর্ষস্থান অর্জন করেছে কানাডা। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশনের (BHTP) বার্ষিক নিরাপদ গন্তব্যের তালিকায় প্রথম হয়েছে দেশটি। ২৮ অক্টোবর প্রকাশিত এ তালিকায় আগের বছরের পঞ্চম অবস্থান থেকে চার ধাপ এগিয়েছে কানাডা।
তালিকায় কানাডার পর রয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আইসল্যান্ড ও জাপান। শীর্ষ দশে আরও রয়েছে অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও পর্তুগাল।
প্রতিষ্ঠানটির মূল্যায়নে নারী, জাতিগত সংখ্যালঘু এবং এলজিবিটিকিউআইএ+ ভ্রমণকারীদের নিরাপত্তার ক্ষেত্রে বিশেষভাবে ভালো অবস্থান পেয়েছে কানাডা। বৈশ্বিক শান্তি সূচক ও বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকেও দেশটি ইতিবাচক অবস্থান ধরে রেখেছে।
যুক্তরাষ্ট্রের পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা ও নিরাপত্তা সম্পর্কে মতামতের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বৈশ্বিক শান্তি সূচক, নুমবিও, জিওসিওর ও অন্যান্য আন্তর্জাতিক সূচকের তথ্য বিবেচনায় নেয়া হয়েছে।
তবে এটি সব দেশের জন্য প্রযোজ্য কোনো সরকারি নিরাপত্তা ঘোষণা নয়। বরং মার্কিন ভ্রমণকারীদের অভিজ্ঞতা ও বিভিন্ন আন্তর্জাতিক সূচকের সমন্বয়ে তৈরি একটি বার্ষিক মূল্যায়ন।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।