শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে আবারও আলোচনায় এসেছে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি। ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। এর আগে অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারও চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে।
২০১৩ সালের জানুয়ারিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৬ সালে চুক্তির একটি ধারা সংশোধন করা হয়। সংশোধনের ফলে প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে অভিযোগের পক্ষে বিস্তারিত প্রমাণ জমা দেয়ার পরিবর্তে সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানাই যথেষ্ট হতে পারে।
তবে চুক্তিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগও রয়েছে। রাজনৈতিক চরিত্রের অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ নাকচ করা যেতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরত পাঠানো অন্যায় বা নিপীড়নমূলক হলে কিংবা ন্যায়বিচারের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকলেও অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে।
ভরতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারের সঙ্গে সম্পৃক্ত। আইন অনুযায়ীই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।ফলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং প্রত্যর্পণ চুক্তির শর্ত ও আইনি প্রক্রিয়ার ওপরও নির্ভর করছে।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।