ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইলাত এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে অনুভূত এই কম্পনের পর সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় রামোন বিমানবন্দর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিশরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়, ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে রামোন বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপত্তা ও অবকাঠামো পরীক্ষা শেষে বিমানবন্দরটির কার্যক্রম আবার চালু করা হয়।
এদিকে বড় ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে ২০২৭ সালকে ‘ভূমিকম্প প্রস্তুতির বছর’ ঘোষণা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড। এ উপলক্ষে স্থানীয় কর্তৃপক্ষের প্রশিক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার সক্ষমতা বাড়ানো এবং জাতীয় পর্যায়ে মহড়ার পরিকল্পনা নেয়া হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।