ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হঠাৎ বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। প্রায় ২০ মিনিট ধরে চলা এই শিলাবৃষ্টিতে মুহূর্তের মধ্যে বাজারের রাস্তা সাদা শিলায় ঢেকে যায়। আতঙ্কে দোকানদার, ক্রেতা ও অটোরিকশা-ভ্যানচালকেরা নিরাপদ আশ্রয়ে ছুটে যান।
স্থানীয়রা জানান, এ সময়ে এমন শিলাবৃষ্টি আগে খুব একটা দেখেননি তারা। বড় বড় শিলার আঘাত থেকে বাঁচতে অনেকে দোকান ও টিনের চালের নিচে আশ্রয় নেন। বৃষ্টির কারণে বাজারে কেনাবেচা বন্ধ হয়ে যায়।
শিলাবৃষ্টিতে বিভিন্ন এলাকায় ফসলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মাঠে থাকা আমন ধান, শীতকালীন সবজি, মরিচ ও ভুট্টাখেতে শিলার আঘাতে ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। এ ছাড়া টিনের চাল ফুটো হওয়া ও গাছের ডাল ভেঙে পড়ার খবরও পাওয়া গেছে।
তবে ঠিক কত হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নিরূপণ করা হয়নি।
মো. আবু নাঈম, ঠাকুরগাঁও প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।