দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে হাজির হচ্ছেন তিনি। অনুষ্ঠানের নতুন প্রোমো প্রকাশের পর কিয়ারার পোশাক ও বেবি বাম্প নিয়ে আলোচনা শুরু হয়েছে।
প্রোমোতে কিয়ারাকে লাল গাউনে দেখা গেছে। পোশাকটির বিশেষ আকর্ষণ ছিল পেটের ওপর রুপালি তারার নকশা। ভক্তরা তাঁর এই সাজের সঙ্গে ২০২৫ সালের মেট গালায় পরা পোশাকের মিল খুঁজে পেয়েছেন।
২০২৫ সালের মেট গালায় প্রথমবার অন্তঃসত্ত্বা অবস্থায় লালগালিচায় হাঁটেন কিয়ারা। ডিজাইনার গৌরব গুপ্তের তৈরি সোনালি পোশাকে মা ও সন্তানের প্রতীক হিসেবে দুটি হৃদয়ের নকশা ছিল। ভক্তদের তৈরি দুই সময়ের পোশাকের তুলনামূলক কোলাজ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেছেন অভিনেত্রী।
‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে এই প্রথম একসঙ্গে অতিথি হিসেবে আসছেন কিয়ারা ও সিদ্ধার্থ। প্রোমোতে তাঁদের দাম্পত্য জীবন, বিয়ে ও রোমান্স নিয়ে মজার কথোপকথনও দেখা গেছে।
২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। ২০২৫ সালের জুলাইয়ে তাঁদের প্রথম সন্তান কন্যা সারায়াহর জন্ম হয়। গেল ৭ অক্টোবর দ্বিতীয়বার মা হওয়ার খবর জানান এই তারকা দম্পতি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।