ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান আহমেদ ভাহিদি। শুক্রবার (১৩ নভেম্বর) তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের পাল্টা জবাব হবে ‘বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক’।
ভাহিদি বলেন, অতীতের পরাজয় থেকে শত্রুদের শিক্ষা নেয়া উচিত। তা না হলে তাদের আরও বড় শিক্ষা দেয়া হবে।
এর আগে বৃহস্পতিবার রাতে ইরানের হরমোজগান প্রদেশের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি আগাম সতর্কতামূলক রাডার লক্ষ্য করে হামলা চালায় ইরান।
হামলা-পাল্টা হামলার পর নতুন করে এই হুঁশিয়ারি দিলেন বিপ্লবী গার্ডপ্রধান। গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় বাহিনীর সাবেক প্রধান নিহত হওয়ার পর দায়িত্ব নেন আহমেদ ভাহিদি। সূত্র: আলজাজিরা।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।