নিজের প্রেসিডেন্ট মেয়াদের শেষ হওয়ার আগে ইরানের সরকার পতন না হলে সেটিকে নিজের পরাজয় হিসেবে দেখবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানের সরকার পতনকে নিজের ব্যর্থতা মনে করবেন কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “হ্যাঁ, সেটি একটি পরাজয়ই হবে—নিশ্চিতভাবেই।”
ইরানের বিরুদ্ধে আবারও সামরিক শক্তি প্রয়োগে দ্বিধা করবেন কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, এ ক্ষেত্রে তার কোনো দ্বিধা নেই।
তিনি আরও বলেন, পরিস্থিতি অন্যদিকে মোড় নিলে ইরানে আবার হামলা চালাবেন। এমনকি তাৎক্ষণিকভাবেও হামলার সিদ্ধান্ত নিতে পারেন। সূত্র: টাইমস অব ইসরায়েল।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।