গ্যাংস্টার চরিত্রে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তাঁর নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। এতে অপরাধজগতের অন্ধকার, অতীতের জটিলতা, রোমান্স ও অ্যাকশনের মিশেল দেখা গেছে। সিনেমাটিতে ইমরানের সঙ্গে অভিনয় করেছেন জেনিলিয়া।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ট্রেলারে ইমরানকে এক গ্যাংস্টারের চরিত্রে দেখা গেছে, যিনি অতীত ও বর্তমানের নানা জটিলতায় জড়িয়ে পড়েন। সিনেমাটিতে রহস্য ও টানটান উত্তেজনার পাশাপাশি রয়েছে অ্যাকশন দৃশ্য।
আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘গানমাস্টার জি৯’-এর। একই দিনে আয়ুষ্মান খুরানা ও শারভারির ‘ইয়ে প্রেম মল লিয়া’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। ফলে বক্স অফিসে দুই সিনেমার মধ্যে প্রতিযোগিতা তৈরি হতে পারে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।