টাঙ্গাইলের মির্জাপুরে আঞ্চলিক সড়কে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশ দেয়া হয়েছে।
অভিযুক্ত দুই নেতা হলেন আজগানা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি লাল মিয়া ওরফে কোটিপতি লাল মিয়া এবং ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক কবির সিকদার। তাঁরা দুজনই গড়াই-হাতুভাঙ্গা ট্রাক মালিক সমিতির যথাক্রমে সাধারণ সম্পাদক ও সহসভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, গড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাতুভাঙ্গা সেতুর উত্তর পাশে ট্রাক থামিয়ে প্রতিটি ট্রাক থেকে ১০০ টাকা করে আদায় করছিলেন দুই ব্যক্তি। শুক্রবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে চাঁদা আদায়কারীরা দাবি করেন, লাল মিয়া ও কবির সিকদারের নির্দেশে তাঁরা টাকা তুলছিলেন।
বিষয়টি জানতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবদুর রউফকে ফোন করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যোগাযোগ করা হয়। তিনি অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে শুক্রবার রাত ১০টার দিকে অভিযুক্ত দুই নেতাকে বহিষ্কারের নির্দেশ দেন।
শনিবার (১৪ নভেম্বর) আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেন।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।