শেখ হাসিনাকে ভারত থেকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেও সফল হয়নি দিল্লি। এখন বাংলাদেশে তার প্রত্যাবর্তনের পথ খুঁজছে ভারত। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণার পেছনে ভারতের প্রচ্ছন্ন সম্মতি রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার ভারতে অবস্থান দিল্লির জন্য ক্রমেই কূটনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। তবে তাকে সরাসরি বাংলাদেশের হাতে তুলে দিতে চায় না ভারত। এ ক্ষেত্রে শেখ হাসিনার নিরাপত্তা, সামরিক বাহিনীর মাধ্যমে দেশে ফেরানো এবং মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে দিল্লি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এসব শর্ত নিয়ে কয়েক মাস ধরে ঢাকা ও দিল্লির মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা নিয়েও ভারতের আগ্রহ রয়েছে। তবে বাংলাদেশ সরকার আদৌ তাকে দেশে ফিরিয়ে নিতে চায় কি না, তা নিয়ে দিল্লির কর্মকর্তাদের সংশয় রয়েছে।
প্রতিবেদনটির বিশ্লেষণে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম। তবে তিনি শেষ পর্যন্ত ভারতে থেকে গেলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং তার ভারতে অবস্থানের পক্ষে যুক্তি তৈরির সুযোগ দেখছে দিল্লি।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।