মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ফিরলেও শেখ হাসিনা আপিল করতে পারবেন না। আবুল কালাম আজাদের মামলার রায়েই এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া গেছে।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি দুই দেশের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ওপর নির্ভরশীল। এ বিষয়ে সরকার ও চিফ প্রসিকিউটর তাঁদের অবস্থান ইতোমধ্যে পরিষ্কার করেছেন।
সম্প্রতি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন শেখ হাসিনা। গেল সোমবার (৯ নভেম্বর) লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে ই-মেইলে এ আবেদন করা হয়। এরপর থেকেই তাঁকে দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।