আসন্ন রমজানে টিসিবির মাধ্যমে বিতরণের জন্য ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানি, তিনটি দেশ থেকে এলএনজি কেনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এসবসহ মোট পাঁচটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির ৩৭তম সভায় এসব সুপারিশ করা হয়। সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তিনটি এবং বাণিজ্য মন্ত্রণালয় ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে একটি করে প্রস্তাব উপস্থাপন করা হয়।
জাপানের জেরা গ্লোবাল মার্কেটস, সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং/উজি জেমস বিহাইভ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার প্রস্তাবে নীতিগত সুপারিশ করা হয়েছে। এ ছাড়া জেরাগমের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি এলএনজি ক্রয়-বিক্রয় চুক্তি ও টার্ম শিটের চূড়ান্ত খসড়ায় স্বাক্ষরের প্রস্তাব রয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানির প্রস্তাবেও সুপারিশ করেছে কমিটি। জরুরি জাতীয় প্রয়োজন বিবেচনায় দরপত্র জমা দেয়ার নির্ধারিত সময় কমানোর প্রস্তাব রয়েছে। পাশাপাশি তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের প্রস্তাবেও নীতিগত সুপারিশ করা হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।