ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে কনটেইনার ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে রঙ্গাজানে এ দুর্ঘটনা ঘটে। মিনিবাসটি বোকাখাট থেকে নগাঁও জেলার দিকে যাওয়ার পথে ট্রাকটির সঙ্গে সংঘর্ষে পড়ে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনাকে মর্মান্তিক আখ্যা দিয়ে শোক ও উদ্বেগ জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।