শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, মহাসড়কে আগুন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, মহাসড়কে আগুন
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, মহাসড়কে আগুন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৭, ২০২৬ ০১:৪৫ অপরাহ্ন

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে সাম্পান রেস্টুরেন্টের সামনে তারা মিছিল নিয়ে সড়কে অবস্থান নেন।

এ সময় বিক্ষোভকারীরা জামায়াত ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা। কিছুক্ষণ পর ঘটনাস্থল ত্যাগ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, ছাত্রলীগের কয়েকজন সড়কে মিছিল করে টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।