শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়ঢাকাসহ আট বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনাসরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপিজামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁনলংমার্চ করে লাভ নেই , পেট্রোল-গ্যাসের অপচয় হচ্ছে: আব্দুস সালামহাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৪ শিশুরকারাগারে বন্দিদের জন্য ভিডিও কল সুবিধা, কথা কথা বলতে পারবেন স্বজনদের সঙ্গেচট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে ১১ দলীয় জোটের লংমার্চপ্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সিফাতকে মুক্তির আহ্বান জামায়াত আমিরেরচাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমানভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমানবৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রি করবে যুক্তরাষ্ট্রপিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরবলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০কানাডায় দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আর্ট শিক্ষক গ্রেপ্তারগাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধারযুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় শুধু প্রতিরোধ গড়ে তোলা যথেষ্ট নয়: তেহরানের মেয়রচোট যেন পিছুই ছাড়ছে না, আবারও মাঠের বাইরে নেইমাররেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তিরবগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমাগারকে জরিমানাগান-নাচ-বিলাপ, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু

সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু
সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৭, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন

পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে সেজদারত অবস্থায় হাফেজ মুহাম্মাদ আতাউল্লাহ নামে এক ইমামের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ভোরে ফজরের নামাজ আদায়ের সময় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

প্রতিদিনের মতো এদিনও ফজরের নামাজ পড়াতে মসজিদে যান আতাউল্লাহ। তিনি প্রায় দেড় বছর ধরে ওই মসজিদে ইমামের দায়িত্ব পালন করছিলেন। ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় যাওয়ার পর দীর্ঘসময় পার হলেও তিনি না ওঠায় মুসল্লিরা কাছে গিয়ে ডাকাডাকি করেন। পরে তারা বুঝতে পারেন, সেজদারত অবস্থাতেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, আতাউল্লাহ শান্ত, ভদ্র ও সজ্জন স্বভাবের মানুষ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র ছেলে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।