শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

‘আওয়ারাপান টু’ দিয়ে বক্স অফিসে ইমরান হাশমির ইতিহাস

‘আওয়ারাপান টু’ দিয়ে বক্স অফিসে ইমরান হাশমির ইতিহাস
‘আওয়ারাপান টু’ দিয়ে বক্স অফিসে ইমরান হাশমির ইতিহাস
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৭, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ন

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়েছে ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপান টু। এর মধ্য দিয়ে অভিনেতার একক অভিনীত সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ছবিটি।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী। ভারতে প্রথম তিন দিনে সিনেমাটির নেট আয় হয়েছে ৮১ কোটি ৭৫ লাখ রুপি। গ্রস আয় দাঁড়িয়েছে ৯৮ কোটি ১০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয়সহ বিশ্বব্যাপী মোট সংগ্রহ ১১০ কোটি ১০ লাখ রুপি। প্রথম দিনে ২২ কোটি রুপি আয় করা সিনেমাটি দ্বিতীয় দিনে সংগ্রহ করেছে ৩৩ কোটি ৭৫ লাখ রুপি। তৃতীয় দিনে আয় হয়েছে ২৬ কোটি রুপি।

২০০৭ সালের ‘আওয়ারাপান সিনেমার সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে নতুন কিস্তিটি। প্রথম সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হলেও এর দ্বিতীয় কিস্তি শুরু থেকেই দুর্দান্ত সাড়া পাচ্ছে।

ইমরান হাশমির আগের সফল সিনেমাগুলোর প্রথম দিনের আয়ের রেকর্ডও ভেঙেছে ‘আওয়ারাপান টু। ‘হক, ‘রাজ টু, ‘এক থি ডায়েন ও ‘জান্নাত-এর প্রথম দিনের সংগ্রহকে ছাড়িয়ে গেছে সিনেমাটি।

একই সময়ে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭-এর সঙ্গেও বক্স অফিসে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ‘আওয়ারাপান টু। নীতিন কক্কড় পরিচালিত সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।