শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমানডেঙ্গু মোকাবেলায় ৫ লাখ কিট, সারাদেশে পাঠানো হবে: স্বাস্থ্যমন্ত্রী‘অপারেশন ক্লিন হার্ট’-এর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রীরাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীররাড্ডা কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিষ্টিজেসিআই ঢাকা নর্থের ‘ডিসকভার অ্যান্ড এক্সপ্লোর’ ট্রেনিং অনুষ্ঠিতবৃষ্টির সম্ভাবনা রাজধানীতে, কমবে তাপমাত্রাজাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ডিজিটালাইজেশনে AQA Global-এর সঙ্গে চুক্তিসুষ্ঠু নির্বাচন নিশ্চিতে যেকোনো পদক্ষেপ নেবে ইসিমিষ্টির পদত্যাগে সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণাঅনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রীঢাকা মহানগর উত্তরে বিএনপি-যুবদল, পশ্চিমে ছাত্রদল কমিটি বিলুপ্তযুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চলবে, অবস্থান জানালেন পেজেশকিয়ানকে এই পাইলট স্মিত মছার, রক্তাক্ত শরীরেও বাঁচান ১৭৪ যাত্রীগিটারকে যাত্রী ভেবে হেলমেট মামলা, এআই ক্যামেরার কাণ্ডআসামে ৯ বাংলাদেশি আটক, উদ্ধার ভুয়া আধার কার্ডফ্লাইদুবাইয়ের ঘটনা নিয়ে সরকার ‘সস্তা রাজনীতি’ করছে: ইসরায়েলি বিরোধীদলীয় নেতাআফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, ইসরায়েলগামী বিমান ভূপাতিতের চেষ্টানেপালে নতুন করে ভূমিধস, হেলিকপ্টারে উদ্ধার শতাধিক পর্যটকঅসাধু বলয়ের গ্রাস: ‘তিন সড়ক-যাজোর’ ৬০ ফুট সড়ক প্রকল্পে বিপুল রাজস্ব ক্ষতির শঙ্কা‘হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল বিএনপি নয়’: মীর শাহে আলমপাবনায় চলছে নকল সিগারেটের রমরমা ব্যবসাপাবনার আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুরসাঁথিয়ার ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ লাখ টাকা, সুপারিশ সাইয়েদ আব্দুল্লাহরবগুড়ায় ৯৪ মোবাইল চুরি, পালানোর পথে চক্রের ৮ সদস্য গ্রেপ্তারআইনজীবীদের কটাক্ষ করে বক্তব্য, এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশপাবনায় ৭০০ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারলক্ষ্মীপুরের রায়পুরে হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপরঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল মোল্লাকে বাদ দেয়ার নির্দেশ হাইকোর্টের

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন এআই সুবিধা আনল ফেসবুক

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন এআই সুবিধা আনল ফেসবুক
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন এআই সুবিধা আনল ফেসবুক
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৫, ২০২৬ ০৬:৪৭ অপরাহ্ন

কনটেন্ট ক্রিয়েটরদের কাজ আরও সহজ করতে নতুন ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপ চালু করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। নতুন এই অ্যাপে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত ক্রিয়েটর সহকারী। এটি ক্রিয়েটরের কনটেন্টের ধরন, আগের পোস্টের পারফরম্যান্স, দর্শকদের সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ লক্ষ্য বিশ্লেষণ করে ব্যক্তিগত পরামর্শ দিতে পারবে।

ক্রিয়েটররা এআই সহকারীকে সরাসরি বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। কোন সময়ে পোস্ট করলে বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে, দর্শকরা কমেন্টে কী বলছেন কিংবা কোন ধরনের কনটেন্ট ভালো করছে—এসব তথ্যও জানা যাবে। প্রয়োজনে এআইকে পরবর্তী প্রশ্নও করা যাবে।

কমেন্ট ব্যবস্থাপনাতেও থাকছে নতুন সুবিধা। গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আলাদা করে দেখানোর পাশাপাশি ক্রিয়েটরের লেখার ধরন অনুসরণ করে সম্ভাব্য উত্তর তৈরি করবে এআই। তবে উত্তর প্রকাশের আগে তা সম্পাদনা ও অনুমোদনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ক্রিয়েটরের হাতে।

অ্যাপটিতে প্রতিদিনের অগ্রাধিকারও দেখা যাবে। সেখানে সর্বশেষ পোস্টের ফলাফল, নির্ধারিত লক্ষ্য পূরণের অগ্রগতি এবং যেসব কমেন্টের উত্তর দেয়া প্রয়োজন—এসব তথ্য একসঙ্গে পাওয়া যাবে।

মেটা জানিয়েছে, আপাতত যুক্তরাষ্ট্র ও কানাডায় আইওএস ব্যবহারকারী নির্বাচিত ক্রিয়েটরদের জন্য অ্যাপটি চালু করা হয়েছে। কয়েক সপ্তাহ আগে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে এর ব্যবহার শুরু হয়েছিল।

টিকটক ও ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতার মধ্যে ক্রিয়েটরদের ফেসবুক প্ল্যাটফর্মে আরও সক্রিয় রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে তৃতীয় পক্ষের এআই টুলের পরিবর্তে মেটার নিজস্ব এআই সুবিধা ব্যবহারে ক্রিয়েটরদের উৎসাহিত করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।