বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: এখন পর্যন্ত গ্রেপ্তার ৬উপযুক্ত সময়েই তারেক রহমানের ভারত সফর হবে: ভারতীয় হাইকমিশনারপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিতবোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকারআবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকা দেয়ার ঘোষণা প্রতিমন্ত্রীরসব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রীদুর্গাপূজার ছুটি বাড়ল একদিন, টানা পাঁচ দিন ছুটিনাশকতাকারীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা গয়েশ্বরেরমমতার ঘনিষ্ঠ ইন্দ্রনীলের বিরুদ্ধে ৬০ কোটি রুপির দুর্নীতির অভিযোগইউরেনিয়ামবাহী বাংলাদেশি বিমানকে অনুমতি না দেয়া ‘রাজনৈতিক নয়’: পাকিস্তানমার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্তর্জাতিক রুটে ইরানের ফ্লাইটদাতাদের অর্থায়ন কমায় ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: ইউএনএইচসিআরনাইজেরিয়ার জঙ্গলে একসঙ্গে ২৮ জনের কঙ্কাল উদ্ধারটানা দুই দিন বাড়ল তেলের দাম, ব্যারেল ১০৬ ডলারের কাছাকাছিরাখাইনে বাজারে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ৩৩ইরানকে নিষেধাজ্ঞা ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার ট্রাম্পেরব্রিটিশ বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার ৫ জন জামিনে মুক্তবগুড়ায় অজ্ঞাত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের পর হস্তান্তরপাবনা থেকে কুড়িগ্রাম, সীমান্তে যাওয়ার পথে ৩ কিশোরী উদ্ধারমাদকের টাকার বিরোধে অটোরিকশাচালক খুন, গ্রেপ্তার ৩বগুড়া ডিবির অভিযানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহ গ্রেপ্তার ৪পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযানে কারাদণ্ড জনের ৩ফার্মেসি মালিকদের সিন্ডিকেটের কবলে বেড়া-সাথিয়ার রোগীরাশাহজাদপুরে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান উপজেলা নির্বাহী কর্মকর্তারবিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের স্লোগানপাঁচবিবিতে স্কুলছাত্রী ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ডশেরপুরে স্কাউটিং বিষয়ক ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

৩২ নম্বরে ফুল দিতে এসে যুবলীগ কর্মী আটক, রিকশাচালককে মারধর

৩২ নম্বরে ফুল দিতে এসে যুবলীগ কর্মী আটক, রিকশাচালককে মারধর
৩২ নম্বরে ফুল দিতে এসে যুবলীগ কর্মী আটক, রিকশাচালককে মারধর
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৫, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন

শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা যুবলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সকালে অর্ণব দাস নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি টাঙ্গাইলে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, অর্ণব দাস যুবলীগের সক্রিয় কর্মী। তিনি ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসেছিলেন। নিরাপত্তার স্বার্থে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই শেষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে দুপুর ১২টার দিকে জুলাই যোদ্ধা পরিচয়ে একদল তরুণ ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় দুজনকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। মারধরের শিকারদের একজন রিকশাচালক। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ১৫ আগস্টকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রবেশপথে বসানো হয়েছে ব্যারিকেড। মোতায়েন রয়েছে জলকামান। পাশাপাশি পুলিশ, র‌্যাব ও সাদা পোশাকের সদস্যদের টহল দিতে দেখা গেছে। নিরাপত্তা ব্যবস্থার কারণে ৩২ নম্বর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।