বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সব রাজনৈতিক দলের অংশগ্রহণের স্বাধীনতা চেয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ কথা জানান।
শেখ হাসিনার শাসনামলে আন্দোলন চলাকালে হতাহতের ঘটনা এবং বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ফারহান হক বলেন, জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশনে নথিভুক্ত অপরাধসহ বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তারা জোর দিচ্ছেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে সব রাজনৈতিক দল ও ব্যক্তির অংশগ্রহণের স্বাধীনতা থাকা উচিত বলে মনে করে জাতিসংঘ।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের তথ্য অনুসারে, ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আন্দোলন ও সংঘর্ষে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। আহত হন আরও কয়েক হাজার মানুষ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।