শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর আদর্শ বিদ্যানিকেতনের দুটি নতুন ভবন, অভিভাবক ছাউনি ও স্কুল ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আমিনুল হক বলেন, ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় সহযোগিতায় কাজ করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলাই লক্ষ্য।
তিনি আরও জানান, ঢাকা-১৬ আসনে পর্যায়ক্রমে ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আলী আসরাফ লিটন, প্রধান শিক্ষক মো. আলম মেহেদী হোসেনসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।