বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: এখন পর্যন্ত গ্রেপ্তার ৬উপযুক্ত সময়েই তারেক রহমানের ভারত সফর হবে: ভারতীয় হাইকমিশনারপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিতবোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকারআবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকা দেয়ার ঘোষণা প্রতিমন্ত্রীরসব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রীদুর্গাপূজার ছুটি বাড়ল একদিন, টানা পাঁচ দিন ছুটিনাশকতাকারীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা গয়েশ্বরেরমমতার ঘনিষ্ঠ ইন্দ্রনীলের বিরুদ্ধে ৬০ কোটি রুপির দুর্নীতির অভিযোগইউরেনিয়ামবাহী বাংলাদেশি বিমানকে অনুমতি না দেয়া ‘রাজনৈতিক নয়’: পাকিস্তানমার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্তর্জাতিক রুটে ইরানের ফ্লাইটদাতাদের অর্থায়ন কমায় ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: ইউএনএইচসিআরনাইজেরিয়ার জঙ্গলে একসঙ্গে ২৮ জনের কঙ্কাল উদ্ধারটানা দুই দিন বাড়ল তেলের দাম, ব্যারেল ১০৬ ডলারের কাছাকাছিরাখাইনে বাজারে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ৩৩ইরানকে নিষেধাজ্ঞা ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার ট্রাম্পেরব্রিটিশ বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার ৫ জন জামিনে মুক্তবগুড়ায় অজ্ঞাত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের পর হস্তান্তরপাবনা থেকে কুড়িগ্রাম, সীমান্তে যাওয়ার পথে ৩ কিশোরী উদ্ধারমাদকের টাকার বিরোধে অটোরিকশাচালক খুন, গ্রেপ্তার ৩বগুড়া ডিবির অভিযানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহ গ্রেপ্তার ৪পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযানে কারাদণ্ড জনের ৩ফার্মেসি মালিকদের সিন্ডিকেটের কবলে বেড়া-সাথিয়ার রোগীরাশাহজাদপুরে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান উপজেলা নির্বাহী কর্মকর্তারবিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের স্লোগানপাঁচবিবিতে স্কুলছাত্রী ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ডশেরপুরে স্কাউটিং বিষয়ক ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

বাউফলে দীর্ঘদিন পর দূর হলো সুপেয় পানির সংকট

বাউফলে দীর্ঘদিন পর দূর হলো সুপেয় পানির সংকট
বাউফলে দীর্ঘদিন পর দূর হলো সুপেয় পানির সংকট
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৫, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন

পটুয়াখালীর বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন বাউফল পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. হুমায়ুন কবির। ব্যক্তিগত অর্থায়নে গভীর নলকূপ স্থাপন করায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ডটির প্রায় দেড় শতাধিক মানুষ দীর্ঘদিন ধরে খাবার পানির তীব্র সংকটে ভুগছিলেন। প্রতিদিন হাঁটু পানি পেরিয়ে প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে দূরবর্তী স্থান থেকে খাবার পানি সংগ্রহ করতে হতো তাদের। এতে নিত্যদিনের প্রয়োজনীয় কাজের পাশাপাশি সুপেয় পানির জন্য চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের।

ভুক্তভোগীদের এই দুর্দশা লাঘবে এগিয়ে আসেন হুমায়ুন কবির। তিনি নিজের অর্থায়নে এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেন। পাশাপাশি নতুন সড়ক ও গভীর নলকূপ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

হুমায়ুন কবির জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। কোথাও সুপেয় পানির সংকটের খবর পেলে সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত অর্থায়নে নলকূপ স্থাপনের উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানান তিনি।

দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ায় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।