সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
English

খামেনির কণ্ঠ নকল করে ভিডিও, ইরানি কমেডিয়ানের পাঁচ বছরের কারাদণ্ড

খামেনির কণ্ঠ নকল করে ভিডিও, ইরানি কমেডিয়ানের পাঁচ বছরের কারাদণ্ড
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ১৫, ২০২৬ ০৭:০৯ অপরাহ্ন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠ নকল করে ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশের দায়ে ব্লগার ও কমেডিয়ান সাঈদ শাকিবাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, তেহরানের বিপ্লবী আদালতের ২৮ নম্বর শাখা তাঁকে 'জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সমাবেশ ও ষড়যন্ত্র'-এর অভিযোগে এ সাজা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) বিষয়টি জানায়। মানবাধিকার সংগঠন হেনগাও-ও রায়ের তথ্য নিশ্চিত করেছে। সংগঠনটির ভাষ্য, গত সপ্তাহে মামলার শুনানি হয় এবং কারাগারেই শাকিবাকে রায় জানানো হয়। বর্তমানে তিনি বৃহত্তর তেহরান কারাগারে আছেন।

অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশের পর গ্রেপ্তার হন শাকিবা। ভিডিওতে তিনি খামেনির কণ্ঠ নকল করেছিলেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে খামেনি নিহত হওয়ার পর ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিও প্রকাশের পর ইরানের বিচার বিভাগ-ঘনিষ্ঠ মিজান নিউজ এজেন্সি জানায়, এক ব্লগারের বিরুদ্ধে মামলা হয়েছে। সংস্থাটি ভিডিওর বিষয়বস্তুকে 'অপমানজনক ও অবমাননাকর' বলে উল্লেখ করে। বিচার বিভাগের এক বিবৃতিতে শুনানিতে শাকিবার বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের অপমান, রাষ্ট্রবিরোধী প্রচারণা এবং ইসরায়েলকে সমর্থনের মতো কয়েকটি অভিযোগের কথা বলা হয়। তবে এইচআরএএনএর তথ্য অনুযায়ী, শেষ পর্যন্ত জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সমাবেশ ও ষড়যন্ত্রের অভিযোগেই তাঁকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে।

এই রায় ইরানে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২০২৩ সালের মানবাধিকার প্রতিবেদনে ইরানে মতপ্রকাশের ওপর কঠোর বিধিনিষেধ এবং সরকারের সমালোচকদের বিরুদ্ধে বিচারিক পদক্ষেপের কথা তুলে ধরা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, সরকার, সর্বোচ্চ নেতা বা সরকারি নীতির সমালোচকদের ভয় দেখাতে ও বিচারের মুখোমুখি করতে ইরানি কর্তৃপক্ষ বিভিন্ন ফৌজদারি আইন ব্যবহার করে। নিরাপত্তা ও বিচার বিভাগীয় সংস্থাগুলো অনেক সময় নাগরিকদের বক্তব্য ও সামাজিক মাধ্যমের পোস্টকে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অভিযোগের ভিত্তি হিসেবে ব্যবহার করে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সমালোচকদের গ্রেপ্তার ও শাস্তি, গণমাধ্যমের কার্যক্রমে নিয়ন্ত্রণ এবং অনলাইন কনটেন্টে সেন্সরশিপকেও প্রতিবেদনে মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘনের উদাহরণ হিসেবে দেখানো হয়।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।


মালয়েশিয়ার খরচ বেঁধে দিয়ে হুঁশিয়ারি প্রবাসী কল্যাণমন্ত্রীর৪৫ বছর পর কোর্ট মার্শালের মুখে মোজাফফর হোসেনধনু নদে ৪৭ লাখ টাকার ভারতীয় কফি জব্দ, আটক ২গোপালগঞ্জ ও ফেনীর এসপি পদে রদবদল, পুলিশের ৬ কর্মকর্তার বদলিশেখ হাসিনাকে ফেরাতে পারে ভারত? প্রত্যর্পণ চুক্তিতে কী বলা আছে|ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট উৎপাদনের আশাআলোচনা কিংবা যুদ্ধ দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারিইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ ফাঁদে না পড়তে ফ্রান্সকে ইরানের সতর্কবার্তা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক'দ্য মুসলিম ৫০০'-এ প্রথমবার রাজনৈতিক বিভাগে তারেক রহমানশ্রম অসন্তোষে আশুলিয়া-সাভারের ১৪৭ পোশাক কারখানা বন্ধসোমবার মজুরি বোর্ডে নতুন বেতনের প্রস্তাব দেবেন পোশাক মালিকরা১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল, প্রতিদিন চলবে ৪ ফ্লাইটডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৭৪ট্রাকপ্রতি ১০০ টাকা চাঁদা, বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশএইচএসসিতে ফেল করা ৬ লাখ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তা  একই দিনে চবি-খুবির ভর্তি পরীক্ষা, একটি সুযোগ হারানোর শঙ্কায় শিক্ষার্থীরাভ্রমণ নিরাপত্তায় ২০২৭ সালের বিশ্বসেরা কানাডাপ্রীতি ম্যাচে ৭ বছরের অপরাজিত ধারার অবসান, আর্জেন্টিনাকে হারাল উরুগুয়েশেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষাডাস্টবিনে বল ছুড়ে শুরু, অভিষেকেই ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে কাঁপালেন বিয়ার্ডম্যানচীনে ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের বৈঠক, আলোচনায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণআসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬চট্টগ্রামে একই ঘরে বাবা ও যমজ শিশুকন্যার মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্তখালেদা জিয়ার স্মরণে ২৮ ডিসেম্বর সংসদ ভবনে নাগরিক সভাইরানে আগ্রাসন হলে জবাব হবে ‘বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক’: বিপ্লবী গার্ডপ্রধানঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকইরানে সরকার পতন না হলে সেটি আমার পরাজয় হবে: ট্রাম্পশেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ, দেশে ফেরানোর পথ খুঁজছে দিল্লি: বিবিসিহামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১,৩০০চিকিৎসা সেবা পাওয়া সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে গেছে: রাষ্ট্রপতিএমপি নুসরাতের বাড়িতে আগুন, পেট্রোল বোমার প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রীজলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রীসুষ্ঠু নির্বাচনের ইতিহাস গড়তে চায় সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলমমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণরমজানে ৬২০০ টন খেজুর আমদানি, তিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার১০ হাজার টন চিনি ও ডাল কিনবে সরকার, ব্যয় ১৮০ কোটি টাকাঅধস্তন নারী কর্মকর্তার সঙ্গেও সম্পর্কে জড়ানোর অভিযোগ এনভিডিয়া প্রধানের বিরুদ্ধেনতুন সিনেমায় ইমরান হাশমি, জেনিলিয়ার সঙ্গে জুটি বেঁধে আলোচনায়ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল, সাময়িক বন্ধ রামোন বিমানবন্দরহামজার নেতৃত্বে আস্থা কোচ ডুলির, ‘তার চেয়ে ভালো অধিনায়ক নেই’ঠাকুরগাঁওয়ে হঠাৎ বজ্রসহ শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কামধ্যপ্রাচ্যে উৎপাদন বৃদ্ধি, দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিকসারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, কৃষিমন্ত্রীর জবাবে সংসদ উত্তপ্তপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকইরান ইস্যুতে নেতানিয়াহু ও ইসরায়েলি সেনাপ্রধানের মতবিরোধদ্বিতীয়বার মা হওয়ার খবরে আলোচনায় কিয়ারা, বেবি বাম্প নিয়ে টক শোতে হাজিরশেখ হাসিনা দেশে ফিরতে চাইলে মানতে হবে আইনি প্রক্রিয়া: অ্যাটর্নি জেনারেল