দ্যা মিরর নিউজ | ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত-শিবিরের সঙ্গে সভ্য সমাজের সচেতন মানুষ মেশে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি। দলটির নেতাকর্মীরা সমালোচনার জবাব তথ্য ও যুক্তি দিয়ে না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক আচরণ করেন।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন অভিযোগ করেন। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সাইবার স্পেসে গালিগালাজ ও অসম্মানজনক ভাষা ব্যবহার করে ভিন্নমত দমনের চেষ্টা করেন। তিনি বলেন। দলটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও কথিত মিথ্যা বয়ানের প্রতিবাদ করায় তাঁকেও সংগঠিতভাবে আক্রমণের মুখে পড়তে হচ্ছে।
পোস্টে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার কথিত বৈঠক এবং দলটির সংসদ সদস্যদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ও উল্লেখ করেন তিনি।
রাশেদ খাঁনের দাবি। বিরোধী দলে যাওয়ার পর জামায়াত-শিবিরের কর্মকাণ্ড নিয়ে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। ভবিষ্যতে মানুষ দলটির কাছ থেকে আরও দূরে সরে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।