নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা চট্টগ্রামের অ্যাডভোকেট কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। বিষয়টি পুলিশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
তবে কী কারণে তাকে হেফাজতে নেয়া হয়েছে, কিংবা তার বিরুদ্ধে কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কি না, সে বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কামাল উদ্দিনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত কামাল উদ্দিন। নিজের ফেসবুক পেজে নিয়মিত ভিডিও প্রকাশ করেন তিনি। এসব ভিডিওতে আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে আলোচনায় আসেন তিনি। নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ বলেও পরিচয় দিয়ে থাকেন এই আইনজীবী।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।