বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: এখন পর্যন্ত গ্রেপ্তার ৬উপযুক্ত সময়েই তারেক রহমানের ভারত সফর হবে: ভারতীয় হাইকমিশনারপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিতবোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকারআবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকা দেয়ার ঘোষণা প্রতিমন্ত্রীরসব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রীদুর্গাপূজার ছুটি বাড়ল একদিন, টানা পাঁচ দিন ছুটিনাশকতাকারীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা গয়েশ্বরেরমমতার ঘনিষ্ঠ ইন্দ্রনীলের বিরুদ্ধে ৬০ কোটি রুপির দুর্নীতির অভিযোগইউরেনিয়ামবাহী বাংলাদেশি বিমানকে অনুমতি না দেয়া ‘রাজনৈতিক নয়’: পাকিস্তানমার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্তর্জাতিক রুটে ইরানের ফ্লাইটদাতাদের অর্থায়ন কমায় ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: ইউএনএইচসিআরনাইজেরিয়ার জঙ্গলে একসঙ্গে ২৮ জনের কঙ্কাল উদ্ধারটানা দুই দিন বাড়ল তেলের দাম, ব্যারেল ১০৬ ডলারের কাছাকাছিরাখাইনে বাজারে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ৩৩ইরানকে নিষেধাজ্ঞা ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার ট্রাম্পেরব্রিটিশ বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার ৫ জন জামিনে মুক্তবগুড়ায় অজ্ঞাত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের পর হস্তান্তরপাবনা থেকে কুড়িগ্রাম, সীমান্তে যাওয়ার পথে ৩ কিশোরী উদ্ধারমাদকের টাকার বিরোধে অটোরিকশাচালক খুন, গ্রেপ্তার ৩বগুড়া ডিবির অভিযানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহ গ্রেপ্তার ৪পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযানে কারাদণ্ড জনের ৩ফার্মেসি মালিকদের সিন্ডিকেটের কবলে বেড়া-সাথিয়ার রোগীরাশাহজাদপুরে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান উপজেলা নির্বাহী কর্মকর্তারবিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের স্লোগানপাঁচবিবিতে স্কুলছাত্রী ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ডশেরপুরে স্কাউটিং বিষয়ক ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

নাইজেরিয়ার জঙ্গলে একসঙ্গে ২৮ জনের কঙ্কাল উদ্ধার

নাইজেরিয়ার জঙ্গলে একসঙ্গে ২৮ জনের কঙ্কাল উদ্ধার
নাইজেরিয়ার জঙ্গলে একসঙ্গে ২৮ জনের কঙ্কাল উদ্ধার
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ন

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আবিয়া প্রদেশের দুটি জঙ্গল থেকে অন্তত ২৮ জনের মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) উমুয়াকু ও নিয়াতো জঙ্গলে অপরাধীদের কথিত আস্তানায় অভিযান চালিয়ে এসব দেহাবশেষ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, উদ্ধার হওয়া দেহাবশেষগুলো অপহরণের শিকার ব্যক্তিদের হতে পারে। তবে নিহতরা কারা ছিলেন এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে ফরেনসিকসহ বিভিন্নভাবে তদন্ত চলছে।

পুলিশের মুখপাত্র মরিন চিনাকা জানান, নিরাপত্তা বাহিনী সেখানে পৌঁছানোর আগেই সন্দেহভাজনরা পালিয়ে যায়। পরে তাদের আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিদের ধরতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

পুলিশ কমিশনার উইলফ্রেড আফোলাবি বলেন, অপরাধীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিতে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। উদ্ধার হওয়া দেহাবশেষগুলো স্থানীয় অমীমাংসিত অপহরণ মামলার সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।