মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তারবঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ৭ দেশের রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎশিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুসিচের পদত্যাগআরটিভির সাংবাদিক নিহার নন্দীর বাবার মৃত্যুতে ‘দ্যা মিরর নিউজের’ শোকরাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই, থাকবে গরমগণমাধ্যমের সুরক্ষায় অংশীজনদের সুপারিশ আমলে নিয়ে খসড়া প্রণয়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীসময় বাড়ল একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদনেরসমাবেশের অনুমতি দেয়নি পুলিশ, ‘জেল ভরো’ আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টিরজাতিসংঘ সফর সফল হয়েছে প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ‘বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, আল্লাহর রহমত’: রুমিন ফারহানাবিএনপি নেতাকর্মীদের জন্য বাংলামোটরে ‘গণভিক্ষা’, ডাক হাসনাতেরগোপনে আবুধাবি গিয়ে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকভারতে ৬০০ বছরের পুরোনো মসজিদের অংশ অপসারণ ঘিরে সংঘর্ষহরমুজে মার্কিন ড্রোন আটকের দাবি আইআরজিসির, নাকচ যুক্তরাষ্ট্রেরমন্ত্রিসভায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেবেন বেন-গভিরট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৫ ডলারমেসি-পেলে-ম্যারাডোনা, ইয়ামাল বেছে নিলেন মেসিকেপুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধারদুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুরের বিউবো প্রকৌশলী বরখাস্তকিশোর অপরাধ ঠেকাতে ৩ জেলায় একযোগে অভিযান, আটক ১,০২৯বগুড়ায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহতরাড্ডা ক্লিনিকের দখলদারদের সাইনবোর্ড সরিয়ে ফেরানো হলো প্রতিষ্ঠানটির সাইনবোর্ডকিশোর গ্যাং দমনে লক্ষ্মীপুরে পুলিশের অভিযান, আটক ২৪৪মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় রৌপ্যপদক জয় পাবনার তরুণ ফিহা হুসাইনেরজয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দায়িত্ব গ্রহণসংসদ ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট নিয়ে হাইকোর্টের রুলআট দিনের রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার

মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৮, ২০২৬ ০৬:০৫ অপরাহ্ন

ঢাকার সিএমএম আদালতের মালখানা শাখায় কর্মরত পুলিশ সদস্য মো. রেজাউল করিমকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা এই পুলিশ সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই সুমন কুমার চ্যাটার্জি তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে সূত্রাপুরের বিসমিল্লাহ বিরানি ঘরের সামনে থেকে রেজাউল করিমকে আটক করা হয়। পরে তার পরনের প্যান্টের পকেট তল্লাশি করে ১৭৯ গ্রাম ওজনের ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা। এ সময় মাদক বিক্রির ৫ হাজার ৫০০ টাকা ও একটি ভিভো স্মার্টফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, প্রাথমিক তদন্তে রেজাউল করিমের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তবে ইয়াবার উৎস, সরবরাহকারী ও গন্তব্য সম্পর্কে তিনি সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

মাদক চক্রের মূল উৎস ও জড়িতদের শনাক্ত করতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।