যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী ৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি পণ্যে ‘ডলার-ফর-ডলার’ হারে শুল্ক বসাবে কানাডা।
শনিবার (২২ আগস্ট) জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ ঘোষণা দেন কার্নি। এর কয়েক ঘণ্টা আগেই কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করে যুক্তরাষ্ট্র।
কার্নি জানান, যুক্তরাষ্ট্রের ইস্পাত, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালির যন্ত্রপাতি, কৃষি সরঞ্জাম, কাগজ ও ইলেকট্রনিক পণ্যে পাল্টা শুল্ক আরোপ করা হবে। তার দাবি, সমঝোতায় পৌঁছাতে কানাডা সব ধরনের চেষ্টা করলেও যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি ও নতুন শর্ত দেয়ায় আলোচনা ব্যর্থ হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী বলেন, দেশটির শ্রমিক ও অর্থনীতি রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক থাকা সত্ত্বেও ওয়াশিংটনের সাম্প্রতিক নীতিকে অন্যায্য বলেও মন্তব্য করেন তিনি।
কার্নি আরও বলেন, যুক্তরাষ্ট্রের চাপের কারণে কানাডা অন্য দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াবে। তার ভাষায়, ওয়াশিংটন থেকে আসা চাপ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক বৈচিত্র্যময় করে কানাডা নিজেদের জন্য নতুন পথ তৈরি করতে পারে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।