শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

সালমানের নতুন সিনেমা ‘মনস্টার’, থাকছেন নয়নতারা

সালমানের নতুন সিনেমা নাম ‘মনস্টার’, থাকছেন নয়নতারা
সালমানের নতুন সিনেমা ‘মনস্টার’, থাকছেন নয়নতারা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৩, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ন

বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত নতুন সিনেমার নাম মনস্টার হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভামশি পেইডিপল্লি পরিচালিত ও দিল রাজু প্রযোজিত সিনেমাটি শুরুতে ‘এসভিসিসিক্সথ্রি নামে পরিচিত ছিল। তবে এখন মনস্টার নামেই এটি মুক্তি পেতে পারে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির শুটিংয়ে সালমান নিজেই তার অ্যাকশন দৃশ্যের বড় একটি অংশ করছেন। শুটিং চলাকালে তার বডি ডাবল হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর অভিনেতা আরও বেশি স্টান্ট নিজেই করার সিদ্ধান্ত নেন।

সিনেমাটিতে প্রথমবার দক্ষিণী তারকা নয়নতারার সঙ্গে জুটি বাঁধছেন সালমান খান। ভামশি পেইডিপল্লি ও প্রযোজক দিল রাজুর সঙ্গেও এটিই তার প্রথম কাজ।

সালমান-নয়নতারার জুটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সিনেমাটিতে তাদের পাশাপাশি সাগরিকা ঘাটগে, মুজাম্মিল ইব্রাহিমসহ আরও কয়েকজন অভিনয়শিল্পী থাকছেন।

 যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।