সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মূল পরিকল্পনাকারী শাহরিয়ার গ্রেপ্তারসালমানের স্টুডিও ভাঙচুরে ভাষানটেক যুবলীগ নেতা গ্রেপ্তারমাদকমুক্ত ক্যাম্পাসের লক্ষ্যে ববির ২৫ বিভাগে ক্রীড়া সামগ্রী বিতরণ ছাত্রদল নেতারসংবিধান সংশোধন বিল জানুয়ারিতে, পাস হলেই হবে গণভোটডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম, ছাড় না দেয়ার হুঁশিয়ারি মাহদীরসালমানের অভিযোগ, ‘বিএনপি চাঁদাবাজ দল’; যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রীরাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, ‘দখল করতে দেয়া হবে না’: আসিফ মাহমুদহাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪১চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র না পেয়ে শাহবাগে প্রাথমিকের প্রার্থীরাঅপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমৌলিক সংবিধান সংশোধনে জনগণের ভোট নেয়ার সিদ্ধান্তসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, জামায়াত আমির বললেন ‘এর শেষ হবে একদিন’ব্যাংককে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজারো মানুষ; চলছে উদ্ধার অভিযানখামেনিকে হত্যা নিয়ে রাশিয়ার কড়া বার্তাভারতে ৬ এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে ২০০ মার্কিন সেনাআকাশ ঢাকল আগ্নেয় ছাই, বন্ধ সিসিলির কাতানিয়া বিমানবন্দরভারী বৃষ্টি ও ঝড়ে ভারতের উত্তরপ্রদেশে প্রাণহানি ৫৬অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত পরিবর্তনে ব্রাজিলের সম্ভাব্য একাদশজয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমীনের মনোনয়নপত্র জমাশেরপুর সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দসশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাটবগুড়ায় অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যার অভিযোগলক্ষ্মীপুরে বিএনপিসহ বিভিন্ন দলের অর্ধ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদানফের কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক ২৫৪বিশ্ব পর্যটন দিবস আজ, এআই-ডিজিটাল রূপান্তরে গুরুত্ব

অভিবাসী কর্মীদের অধিকার নিশ্চিতে TUCSAA-এর জাতীয় সম্মেলন

অভিবাসী কর্মীদের অধিকার নিশ্চিতে TUCSAA-এর জাতীয় সম্মেলন
অভিবাসী কর্মীদের অধিকার নিশ্চিতে TUCSAA-এর জাতীয় সম্মেলন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৩, ২০২৬ ০১:২১ অপরাহ্ন

অভিবাসী কর্মীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে ‘অধিকারভিত্তিক শ্রম অভিবাসন শাসন ও সম্মিলিত ওকালতি’ শীর্ষক জাতীয় সম্মেলন করেছে ট্রেড ইউনিয়ন-সিভিল সোসাইটি অ্যাকশন অ্যালায়েন্স (TUCSAA)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে শ্রম অভিবাসন খাতের বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করেন শ্রমিক সংগঠন, সরকারি-বেসরকারি সংস্থা, নীতিনির্ধারক, সুশীল সমাজ ও অভিবাসী অধিকারকর্মীরা।

অনুষ্ঠানের ‘অভিবাসীদের কণ্ঠস্বর’ পর্বে মালয়েশিয়া ফেরত প্রবাসী ওমর ফারুক কর্মক্ষেত্রে তার অভিজ্ঞতা তুলে ধরে বকেয়া বেতন আদায়ে সরকারের সহযোগিতা চান। সৌদি আরবে নিগৃহীত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে প্রবাসী বিউটি খাতুন প্রবাসীদের জন্য হটলাইন চালুর দাবি জানান।

প্রধান অতিথি সংসদ সদস্য মো. নুরুল হক উপস্থিত হতে না পারায় তার প্রতিনিধি হিসেবে যুগ্মসচিব ড. এটিএম মাহবুব-উল-করিম বক্তব্য দেন। তিনি জনশক্তি রপ্তানি খাতে অধিকারভিত্তিক নীতি ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা জোরদারের আশাবাদ জানান।

সম্মেলনে শ্রম অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো এবং অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় TUCSAA-এর অ্যাডভোকেসি রোডম্যাপ উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) সহযোগিতা ও সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে TUCSAA যাত্রা শুরু করে। অভিবাসী কর্মীদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি শ্রম অভিবাসন ব্যবস্থাপনায় জবাবদিহি জোরদার করাই জোটটির অন্যতম প্রধান লক্ষ্য।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।