ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির মধ্যে ব্যাংকিং সেবা এবং শিক্ষার্থীদের ফি পরিশোধে ছাড় সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি সই হয়। এর আওতায় কমিউনিটি ব্যাংকের কর্মী ও পুলিশ সদস্যদের সন্তানেরা ডব্লিউইউবিতে ভর্তির ক্ষেত্রে ১০ হাজার টাকা ছাড় পাবেন। এ ছাড়া কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করলে আরও ১০ হাজার টাকা ছাড় পাওয়া যাবে।
সমঝোতা অনুযায়ী, শিক্ষাঋণ, বেতন ব্যবস্থাপনা, অগ্রিম বেতন, ক্রেডিট কার্ড সেবাসহ বিভিন্ন আর্থিক সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাংকিং ও ফি সংগ্রহের বুথ স্থাপন করা হবে, যাতে শিক্ষার্থীরা সহজে ফি পরিশোধ ও ব্যাংকিং সেবা নিতে পারেন।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এমতিয়াজ উদ্দিন এবং ডব্লিউইউবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই অংশীদারত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ফি পরিশোধ সহজ করা এবং শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় নির্বাহে অর্থায়নের সুযোগ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।