সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (২২), সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আশিক হোসেন (৩৯) এবং ইমরুল কায়েস (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কড্ডা কৃষ্ণপুর, সয়দাবাদ মধ্যপাড়া ও রেলওয়ে কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।