সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অনুসন্ধানের শুরুতেই দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। ওই সংবাদ সম্মেলন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রুলের জবাব দিতে দুদককে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে, ২৮ সেপ্টেম্বর দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে এবং মানহানিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আসিফ মাহমুদ।
২৯ সেপ্টেম্বর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস কে তাহসিন আলীর বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। পরে ৪ নভেম্বর বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।